বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

১৬ মে ২০২৪, ০১:৫২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। এতে হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসেটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ সংবাদমাধ্যমকে জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেড়িয়ে আসেন। কেউ হতাহত হয়নি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম 
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্র…
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আ…
  • ১৯ অক্টোবর ২০২৬