যে কারণে সম্ভাব্য অনেক বড় প্রকল্প থেকে সরে আসছে সরকার

১৩ মে ২০২৪, ০৯:১১ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM

© সংগৃহীত

ঢাকা-চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির রেলপথ নির্মাণের পরিকল্পনা করে সরকার। এ জন্য সম্ভাব্যতা সমীক্ষায় ১১০ কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ রেলওয়ে। রেলপথটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় এক হাজার ১৪০ কোটি ডলার বা এক লাখ ৩৩ হাজার ২৫৮ কোটি টাকা (গতকালের মুদ্রা বিনিময় হার অনুযায়ী)।

বছর সাতেক আগে সমীক্ষা হলেও এখন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আপাতত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না।

বাংলাদেশ রেলওয়ের আরেক প্রকল্প ঢাকায় সার্কুলার রেল নির্মাণ। প্রায় ৯৭ হাজার কোটি টাকার এ প্রকল্পের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করেছে সংস্থাটি।

সমীক্ষা সম্পন্ন করেও দেশের যোগাযোগ অবকাঠামো খাতের সম্ভাব্য এমন বড় অনেক প্রকল্প থেকেই সরে আসছে সরকার। বলা হচ্ছে, এসব প্রকল্প পরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে।

বড় প্রকল্প থেকে সরে আসার কারণ হিসেবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টিও আলোচনায় আসছে।

যদিও প্রকল্পগুলোর সমীক্ষার পেছনে এরই মধ্যে খরচ হয়েছে বিপুল পরিমাণ অর্থ। সমীক্ষা বাবদ ব্যয়ের এ অর্থকে অপচয় হিসেবে দেখছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা।

 
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬