আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
নতুন নিয়োগপ্রাপ্ত তিনজন বিচারপতি

নতুন নিয়োগপ্রাপ্ত তিনজন বিচারপতি © সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতির শপথ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়। প্রধান বিচারপতি তাদের শপথ পড়াবেন। এতে আরও বলা হয়েছে, শপথ গ্রহণের পর থেকে  এই নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন এই তিনজনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬
মলত্যাগ করতে সপ্তাহে একবার ডাল থেকে নামে স্লথ, শীর্ষ অলস প্…
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত, যা লিখ…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬