দেশের যেসব স্থানে শিলাবৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
মেঘে ডাকা আকাশ

মেঘে ডাকা আকাশ © সংগৃহীত

তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তারা কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। 

আবহাওয়া অফিস বলছে, বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। 

 
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬
মলত্যাগ করতে সপ্তাহে একবার ডাল থেকে নামে স্লথ, শীর্ষ অলস প্…
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত, যা লিখ…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬