বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত

২২ এপ্রিল ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) © লোগো

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্য সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। সোমবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান চালায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। 

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সোমবার অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে কেএনএফের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। রুমা ও থানচিতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে ব্যাপক প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুই উপজেলার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয় নানা পদক্ষেপ।

গত বুধবার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, কেএনএফ চাইলে শান্তির পথে ফিরতে পারে। শান্তি কমিটির সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি। এখনও আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে। এর জন্য যা প্রয়োজন সবই করা হবে। 

তিনি বলেন, স্বাধীন দেশে এই অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব না। তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬
মলত্যাগ করতে সপ্তাহে একবার ডাল থেকে নামে স্লথ, শীর্ষ অলস প্…
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত, যা লিখ…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬