খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
মো. মেহেদি হাসান রুবেল

মো. মেহেদি হাসান রুবেল © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মেহেদি হাসান রুবেল (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি মর্মান্তিক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এতথ‍্য নিশ্চিত করে বলেন, নিহত রুবেল সকালে নিজ মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close