অনিবন্ধিত ও অবৈধ অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

১৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত © সংগৃহীত

অনিবন্ধিত ও অবৈধ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিক) বলছেন নজরদারি বা নিয়ন্ত্রণ করতে হবে। সরকার নজরদারি বা নিয়ন্ত্রণ করে না, বরং আপনারাই বলছেন কিছুটা দরকার ডিসিপ্লিনের (শৃঙ্খলা) জন্য। অর্থাৎ নিবন্ধন প্রক্রিয়ার বাইরেও অনেকে অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করছেন।’
 
‘কিন্তু আমরা এগুলো করি না। যেটা প্রমাণ করে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাস করে। তবে, একইসঙ্গে আমি মনে করি, এটা মুক্ত না, উন্মুক্ত। স্বাধীনতা এমন পর্যায়ে চলে গেছে, যেটা লিমিটলেস (সীমাহীন)। যে কারণে কিছুটা ডিসিপ্লিনের অভাবও হয়ে গেছে,’ যোগ করেন তিনি।

আলী আরাফাত বলেন, ‘যেহেতু নিবন্ধনের একটা প্রক্রিয়া আছে, সেটাকে কার্যকর করা দরকার। যারা নিবন্ধিত, তাদের কিছুটা প্রণোদনা ও সহায়তা দেয়ার দরকার আছে, দায়িত্বশীল সাংবাদিকতাকে প্রমোট (এগিয়ে) করার জন্য। আর অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে অনেক চটকদার, অসত্য, মানহানিকর ও ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়।’
 
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এখন ৪২৬টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। এরমধ্যে ২১৩টির মূলধারার গণমাধ্যম আছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া। আর ২১৩টি কেবল অনলাইন নিউজ পোর্টাল। আরও কিছু প্রক্রিয়ার মধ্যে আছে। নতুন কেউ অনলাইন নিউজ পোর্টাল আনতে চাইলে তাদের নিজেদের প্রমাণ করার সময় দেয়া দরকার। 

আর যারা অনিবন্ধিত, আমি মনে করি, অবৈধভাবে কোনো কিছু সঠিক না, তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেব। আর এটা আপনাদের (সাংবাদিক) দাবি। আমি কিন্তু বলছি না। কাজেই আমি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে আপনাদের দাবি পূরণের ঘোষণা দিচ্ছি।’

 
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প…
  • ২০ অক্টোবর ২০২৬
বরগুনায় চলছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ব্যবধান প্রধানমন্ত্রী বুঝতে পারছেন…
  • ২০ অক্টোবর ২০২৬
আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: জামায়াত
  • ২০ অক্টোবর ২০২৬