নেতানিয়াহু এ যুগের হিটলার: কাদের

১৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘এ যুগের হিটলার’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ংকর ভূমিকায় আবির্ভূত হয়েছেন। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার।

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আন্দোলন অন্তঃসারশূন্য। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। দলটি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে। তবে তাদের অনেকেই আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবেন।

কাদের বলেন, আগামী ৮ মে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬