সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ, জানেন না বাণিজ্য প্রতিমন্ত্রী

১৬ এপ্রিল ২০২৪, ০২:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সয়াবিন তেল

সয়াবিন তেল © সংগৃহীত

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। লিটার প্রতি ১০ টাকা বেড়ে নতুন দাম ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা।

গতকাল সোমবার এ দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

তবে তেলের দাম বাড়ানোর বিষয়ে জানেন না বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে ট্যারিফ কমিশনের মাধ্যমে শিগগিরই নতুন দর নির্ধারণ করা হবে।

 
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close