গোপনে সন্তান নিয়ে বাংলাদেশ ছেড়ে জাপান চলে গেছেন এরিকো

১৫ এপ্রিল ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

বড় কন্যা জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে জাপানে চলে গেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। গত ৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তিনি বাংলাদেশ ছেড়ে যান। সেখান থেকে পরে তিনি জাপানে চলে গেছেন বলে জানা গেছে। 

ওই কন্যার বাংলাদেশি বাবা ইমরান শরীফ অভিযোগ করে বলেন, আদালতের স্থিতাবস্থা থাকার পরও নাকানো এরিকো আদেশ অমান্য করে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে জাপানে পাড়ি জমিয়েছেন। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন জেসমিন মালিকা (বড়) ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। তবে ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেছিলেন। কিন্তু ৯ এপ্রিল বিকেলে নাকানো এরিকো বড় সন্তানকে নিয়ে জাপানে চলে যান।

এই আদেশ অমান্য করার অভিযোগে নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন শিশুদের বাবা ইমরান শরীফ। চেম্বার আদালতে আজ এই আবেদনের ওপর শুনানি হয়েছে। আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন।

ট্যাগ: জাতীয়
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প…
  • ২০ অক্টোবর ২০২৬
বরগুনায় চলছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ব্যবধান প্রধানমন্ত্রী বুঝতে পারছেন…
  • ২০ অক্টোবর ২০২৬
আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: জামায়াত
  • ২০ অক্টোবর ২০২৬