যে দুই জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

১২ এপ্রিল ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © সংগৃহীত

দেশের দুই জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টার মধ্যে এই ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
  • ২০ অক্টোবর ২০২৬
১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘রেড অ্যালার্ট’
  • ২০ অক্টোবর ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ১৬তম গ্রেডে চাকরি…
  • ২০ অক্টোবর ২০২৬
এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 
  • ২০ অক্টোবর ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেব…
  • ২০ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬