ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল সেনা সদস্যের

১২ এপ্রিল ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় এ দুর্ঘটনা ঘটে। 

রাকিবুল ইসলাম রাব্বি মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকেলে একটি জিকজার মডেলের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন রাব্বি। এ সময় যশোর-চুকনগর মহাসড়কের বেগারীতলায় একটি গাড়ি সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মনিরামপুরের বেগারীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রামনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রাম প্রসাদ রায় বলেন, রাকিবুল ইসলাম রাব্বি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল দুর্ঘটনায় মারা যান তিনি।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence