সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

১০ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© ফাইল ছবি

দেশবাসীকে সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

শেখ হাসিনা বলেন, ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।  

এ কথা বলে শেখ হাসিনা তার ঈদের বার্তা শেষ করেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
পতিত স্বৈরাচার এবং বিরোধী দল এক হয়ে দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্…
  • ২০ অক্টোবর ২০২৬
‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের …
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত…
  • ২০ অক্টোবর ২০২৬