দুদিন বন্ধ থাকবে মেট্রোরেল

০৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের সময় মেট্রোরেল টানা দুদিন বন্ধ থাকবে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই বৃহস্পতিবার ঈদের দিন ও পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবারও বন্ধ থাকবে, কারণ সপ্তাহের মধ্যে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে।

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
পতিত স্বৈরাচার এবং বিরোধী দল এক হয়ে দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্…
  • ২০ অক্টোবর ২০২৬
‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের …
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে কাজে এসে জানলেন— তাদের আর চাকরি নেই
  • ২০ অক্টোবর ২০২৬
পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার 
  • ২০ অক্টোবর ২০২৬