ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছেড়েছে ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী

০৯ এপ্রিল ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী

রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা হচ্ছে ঢাকা। নাড়ির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। গত দুই দিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী। মুঠোফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

মুঠোফোন অপারেটরদের সূত্রে জানা গেছে- ঈদুল ফিতর সামনে রেখে গত দুদিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী। অপরদিকে ৬ ও ৭ এপ্রিল ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখের বেশি সিমধারী ব্যক্তি। তাদের সঙ্গে মোবাইলফোন ব্যবহার করেন না এমন প্রবীণ নারী–পুরুষ ও শিশুরা থাকতে পারে। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন এবং প্রবেশ করেছেন সেই হিসাব পাওয়া কঠিন।

ঈদ উপলক্ষে ১০ এপ্রিল থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। কিন্তু ঈদ উপলক্ষে গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। এরপর শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি এবং মাঝে রোববার পবিত্র শবে কদরের ছুটি পড়ে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, এবারের ঈদে ঢাকা ও এর আশপাশ জেলা ছাড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ। এর মধ্যে শুধু ঢাকা থেকে ১ কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ এবং ঢাকার আশপাশ থেকে ৮ লাখ মানুষ বাড়ি যাবে।

পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি রয়েছে। মূল ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন, অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিন ছুটি নিশ্চিত।

পরিবহনবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান ৩০ লাখ মানুষ।

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
  • ২০ অক্টোবর ২০২৬
পতিত স্বৈরাচার এবং বিরোধী দল এক হয়ে দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্…
  • ২০ অক্টোবর ২০২৬
‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের …
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে কাজে এসে জানলেন— তাদের আর চাকরি নেই
  • ২০ অক্টোবর ২০২৬