হুমায়ুন আজাদ © ফাইল ফটো
২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সোমবার (৮ এপ্রিল) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই।
তিনি জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন