ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

বহু গাড়ি বিকলে ২৫ কিমি যানজট, ভোগান্তিতে উত্তরাঞ্চলের যাত্রীরা

০৯ এপ্রিল ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু সেতুর ওপর প্রায় ১২টি গাড়ির পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে বহু গাড়ি বিকল হওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এছাড়া অতিরিক্ত গাড়ির চাপে গভীর রাতে শুরু হওয়া এ যানজট ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। 

ফলে ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, রংপুরের উদ্দেশ্যে যাত্রা করা উত্তরাঞ্চলের যাত্রীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার পর সেতুর উপর বাস, ট্রাক, প্রাইভেটকার ও ২টি ফিটনেসবাহিনীসহ ১২টি গাড়ি বিকল হয়। পরে সেগুলো তাৎক্ষণিক অপসারণ করা হয়। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে। পুলিশের একাধিক টিম এই যানজট নিরসনে কাজ করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, রাতে সেতুর ওপর দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে টোল বন্ধ ছিল। তাতেই গাড়ির চাপ বেড়ে জটলার সৃষ্টি হয়েছে। এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে। 

 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬