বিএনএমে যোগ দিতে হাফিজের বাসায় সাকিব, যা বললেন কাদের

১৯ মার্চ ২০২৪, ০১:১২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান

ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান © ফাইল ছবি

ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) ‘যোগদানের’ বিষয়টি জানা ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ১৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শ্রমিক লীগ এবং কৃষক লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এক ব্রিফিংয়ে কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে তাদের থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক।’

বিএনপির সহযোগিতা চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া উল্লেখ করে কাদের বলেন, অন্য কোনো দেশ এসে ক্ষমতায় বসাবে, এটা হবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন নয়।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence