এনএসআইয়ের নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

১৮ মার্চ ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ মোহাম্মদ তানভীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নতুন পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাংগীরকে এ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

আরো পড়ুন: জবি শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মানের রিমান্ড

নিজ কর্ম অধিক্ষেত্রে ফিরিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ফেসবুকে আসছে বড় পরিবর্তন, যে সুবিধা হারাচ্ছেন ব্যবহারকারীরা
  • ২১ অক্টোবর ২০২৬
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬