ঢাকায় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

১৮ মার্চ ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া © সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় অবতরন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন।

সফরকা‌লে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন।

ইউএনডিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্সেস ভিক্টোরিয়া এবং তার সফরসঙ্গীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথাও রয়েছে তার। এছাড়া তিনি খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন।

ট্যাগ: জাতীয়
ফেসবুকে আসছে বড় পরিবর্তন, যে সুবিধা হারাচ্ছেন ব্যবহারকারীরা
  • ২১ অক্টোবর ২০২৬
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬