কুমিল্লায় বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্তে কমিটি

১৭ মার্চ ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। রবিবার (১৭ মার্চ) বিকেলে রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান আনিসুর রহমান।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।

তদন্ত কমিটির প্রধান আনিসুর রহমান বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছেন, রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটনা ঘটেনি। কী কারণে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হলো, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।

এদিকে ট্রেন দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস, মহানগর গোধূলী, সোনার বাংলা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি বলে জানান চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬