বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস: কাদের 

১৭ মার্চ ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আছেন, থাকবেন।

রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, আমাদের সব দুর্যোগে-সংকটে বঙ্গবন্ধু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখ-কষ্টে একমাত্র বাতিঘর। যিনি আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তিনি না থাকলেও তার সেই উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। এই লিগ্যাসি অনন্তকাল ধরে চলতে থাকবে।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের সময় পরিবর্তন
  • ১৯ এপ্রিল ২০২৬
কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেইজিং হাফ-ম্যারাথনে মানুষকে পেছনে ফেলল চীনা রোবট
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ১৯ এপ্রিল ২০২৬
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬