মায়ের চোখের সামনেই ডুবে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৬ মার্চ ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM

© প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় মায়ের সামনে পুকুরে ডুবে মারা গেছে পালংখালী রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আমিনুল ইসলাম (১০)। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আমিনুল ইসলাম একই এলাকার আব্দুল আজিজ ওরফে লালু ও খাদিজার ছেলে। সে ।

জানা যায়, বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে আমিনুল ইসলাম। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছিল এমন দৃশ্য দেখতে পান শিশুটির মা খাদিজা।

পরে পুকুর পাড়ে থাকা তার মা ও বোন তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close