ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত  

১৪ মার্চ ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ভার্চুয়াল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়

ভার্চুয়াল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ফসিউল আলম। সভায় কোম্পানির পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ কায়সার আলী, মো. আলতাফ হুসাইন , জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, শেয়ারহোল্ডার মো. আশরাফুল হক, এফসিএ, মো. সালেহ ইকবাল, কোম্পানির শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস, অ্যাডমিন ইনচার্জ মো. আল আমিন, হিসাব বিভাগের ইনচার্জ মো: মনির হোসেন তালুকদার ও আইটি ইনচার্জ আশরাফ খান।

এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ: সভা সভা
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬