কবরের লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি রোধে রিট

১৪ মার্চ ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশে লাশ ও কঙ্কাল চুরি প্রতিরোধে আইন থাকলেও বাংলাদেশে কোনো আইন নেই। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. গোলাম রহমান এ রিট দায়ের করেন। বৃহস্পতিবাবার (১৪ মার্চ) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়াও যাদের লাশ ও কঙ্কাল চুরি হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
 
রিটকারী আইনজীবী ড. গোলাম রহমান সংবাদমাধ্যমকে বলেন, লাশ ও কঙ্কাল চুরি প্রতিরোধে বাংলাদেশে কোনো আইন নেই। পৃথিবীর অনেক দেশেই এ-সংক্রান্ত আইন আছে। কিন্তু বাংলাদেশে লাশ সুরক্ষার কোনো আইন নেই। লাশ চুরি হয়ে গেলে আত্মীয়স্বজন চিন্তা করেন কবরে সওয়াল-জবাব হবে কীভাবে। এভাবে দিনের পর দিন লাশ চুরির ঘটনায় উদ্বিগ্ন অনেকেই।

তিনি বলেন, লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদে এসেছে। শত শত লাশ ও কঙ্কাল চুরির খবর এসেছে। লাশ চুরি করে বিক্রি করা হয়। কঙ্কাল চুরি করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিক্রি করা হয়। পৃথিবীর অন্যান্য দেশে লাশ ও কঙ্কাল চুরি প্রতিরোধে আইন থাকলেও বাংলাদেশে কোনো আইন নেই।

স্বরাষ্ট্র, আইন, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ২৫ জনকে এতে বিবাদী করা হয়েছে।

ট্যাগ: রিট
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে আসছে বড় পরিবর্তন, যে সুবিধা হারাচ্ছেন ব্যবহারকারীরা
  • ২১ অক্টোবর ২০২৬
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬