রোহিঙ্গাদের ৫.২ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

১৪ মার্চ ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য নতুন তহবিল হিসাবে ৫.২ মিলিয়ন পাউন্ড (৭৩.২ কো‌টি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (১৪ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরা‌জ্যের অতিরিক্ত এ সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে ব্যবহার করা হ‌বে। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জা‌তিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দ্বারা এটি বাস্তবায়িত হ‌বে।

অর্থায়নের ২.৮ মিলিয়ন পাউন্ড ৩ লাখ ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সরবরাহ করতে সহায়তা করবে ডব্লিউএফপি। এছাড়া ২.৪ মিলিয়ন পাউন্ড ৪ লাখ ৮৯ হাজার ৮০০ রোহিঙ্গা শরণার্থীর রান্নার গ্যাস সরবরাহ করতে সহায়তা করবে আইওএম ও ইউএনএইচসিআর।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজনে সাড়া দিতে এবং অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করতে রো‌হিঙ্গা‌দের জন‌্য ৫.২ মি‌লিয়নের নতুন এ প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

হাইক‌মিশনার ব‌লেন, যুক্তরাজ্য এই সংকটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টাকে স্বীকৃতি দেই এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের সমর্থন করার জন্য মানবিক সহায়তা প্রদান করছি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী সম্প্রদায়ের জন্য ৩৭৯ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা প্রদান করেছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence