ঈদে ৭ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপারে নিষেধাজ্ঞা

১৪ মার্চ ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
ঈদে ৭ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপারে নিষেধাজ্ঞা

ঈদে ৭ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপারে নিষেধাজ্ঞা © সংগৃহীত

আসন্ন ঈদে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে ঈদের আগে ও পরে ৩ দিন করে এবং ঈদের দিন মিলে মোট ৭ দিন ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বুধবার (১৩ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের আসন্ন ‘পবিত্র ঈদুল ফিতর-২০২৪’ উপলক্ষ্যে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে এক বৈঠক হয়। বৈঠকে নির্দেশনার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ থেকে ১৬ এপ্রিল দিন ও রাতে বন্ধ থাকবে বালুবাহী বাল্কহেড চলাচল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাতে স্পিডবোট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দিনের বেলায় স্পিডবোটে চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধানের বিষয়টি কঠোরভাবে তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঞ্চে অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি বা কম ভাড়া আদায় করা যাবে না। বেশি ভাড়া নিলে সংশ্লিষ্ট লঞ্চ মালিক/চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল নেওয়া যাবে না। ঈদের আগে ও পরে মোট ১০ দিন সদরঘাট থেকে বা সদরঘাটে আসা কোনো যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন করা যাবে না। ঈদের আগে ও পরে লঞ্চের মাধ্যমে মোটরসাইকেল পরিবহন করা যাবে। সেক্ষেত্রে ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে বিআইডব্লিউটিএর নির্ধারণ করে দেওয়া ভাড়া পরিশোধ করতে হবে। 

নৌপথে চলাচলকারী যাত্রীদের যেকোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩-তে যোগাযোগ করতে বলা হয়েছে। কালবৈশাখি মৌসুম থাকায় অধিকতর সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনা নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সদরঘাট এলাকায় ছোট ছোট নৌযানে করে লঞ্চে যাতে যাত্রী ওঠানামা করতে না পারে সেজন্য কঠোর নজরদারি রাখতেও বলা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বৈঠকে সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল।

৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
close