স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

১৪ মার্চ ২০২৪, ০৮:৪২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি © সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা শেষে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বাস্থ্য পরীক্ষার জন্য এ সফরকালে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমিরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৫ মার্চ লন্ডনে পৌঁছান।
 
লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।

আরও পড়ুন: দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
close