হাসপাতালের পথে খালেদা জিয়া

১৩ মার্চ ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে, ১১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতালে টানা পাঁচ মাস চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।

ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬