এবারের ঈদেও টানা ৫ দিনের ছুটি

১৩ মার্চ ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© প্রতীকী ছবি

গতবার পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচদিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে এবারও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি পাবেন। আর রমজান মাস ২৯ দিনের হলে একসঙ্গে ৬ দিন ছুটি পাওয়া যাবে।

সোমবার (১১ মার্চ) দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে রমজান মাস। রমজান মাসটি ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর পালন করতে হবে আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার)।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

এদিকে ঈদ সামনে রেখে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর আগামী ৪ এপ্রিল শুরু হবে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close