কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে ইফতার নেয়া যাবে না: ডিএমটিসিএল

১২ মার্চ ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে ইফতারের সময়ে খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রবিবার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

ডিএমটিসিএলের নির্দেশনা মতে, ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

এমএএন ছিদ্দিক বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল ডাস্টবিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। তবে কোনো অবস্থাতেই কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না।

এদিকে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence