আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

০৩ মার্চ ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বৃষ্টির দৃশ্য

বৃষ্টির দৃশ্য © সংগৃহীত

সারা দেশে শুষ্ক আবহাওয়ার বিরাজ করেছে। দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে বাড়ছে। এরই মধ্যে আগামী দু’দিনে তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 

এ দিকে ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮ শতাংশ। 

সোমবার  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। এছাড়া শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close