মাওলানা লুৎফুর রহমানের ইন্তেকাল

০৩ মার্চ ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
আল্লামা লুৎফুর রহমান

আল্লামা লুৎফুর রহমান © সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। আজ রোববার (৩ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেনস্ট্রোক করে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ মাহমুদ।

তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। এখনো তার জানাজা, দাফন-কাফনের বিষয়ে কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। বক্তা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

শিক্ষকদের সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • ২১ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর…
  • ২১ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় …
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় ১৩ বছরে ১ লাখ ২৫ হাজার নিহত, কোন বছরে কত
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানোর হুমকি-পিটিয়ে মানুষ হত্যার প্রশংসা, এনা…
  • ২১ অক্টোবর ২০২৬