দেশের মোট ভোটার কত—জানাল সিইসি

০২ মার্চ ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © ফাইল ফটো

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার। শনিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।

সিইসির তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদে এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৬ শতাংশ। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। হালনাগাদকৃত তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন নতুন ভোটার যুক্ত হয়েছিল।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence