বেইলি রোডে কাচ্চি ভাইয়ে আগুন

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আগুন

আগুন © ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু।

এতে বলা হয়, প্রথমে ছয়টি পরে আরো দুটিসহ ৮টি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬