আবারো সুগন্ধা বিচকে “বঙ্গবন্ধু বিচ” রাখার দাবি

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বীচের নতুন নামের প্রস্তাবটি বাতিল হওয়ার প্রতিবাদে সমাবেশের ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

বীচের নতুন নামের প্রস্তাবটি বাতিল হওয়ার প্রতিবাদে সমাবেশের ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। © সংগৃহীত

কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং কলাতলী বীচের নতুন নাম বীর মুক্তিযোদ্ধা বিচ করার প্রস্তাবটি বাতিল হওয়ার প্রতিবাদে সমাবেশের ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেছেন, স্বাধীনতাবিরোধীদের চাপের মুখে বিচের নাম আজ বাতিল করা হয়েছে। বলা হয়েছে বিচের নাম বঙ্গবন্ধুর নামে রেখে নাকি তাকে ছোট করা হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার এখন অর্থনৈতিক অঞ্চল। সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের নজর পড়েছে, সেখানকার রাজনীতিবিদরা এই ভয়ে রয়েছে। এর বিচার আমরা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে রাখলাম। আমাদের একটাই দাবি, বিচের নাম পাল্টে বঙ্গবন্ধু বিচ রাখা হোক।

আরও পড়ুন: শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা

সংগঠনটির মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ঘাপটি মেরে বসে থাকা রাজাকারের সন্তানরা এ দেশে বঙ্গবন্ধুর নাম টিকতে দিলো না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নামটি যদি বঙ্গবন্ধুর নামে হয়, তাহলে হাজার হাজার পর্যটক তা দেখতে আসবেন। নামের এই পরিপত্র বাতিল হওয়া আমাদের জন্য দুঃখজনক। প্রধানমন্ত্রীকে একটি কথাই বলতে চাই, তার আশপাশে যে মুখগুলো রয়েছে, তারা দেশের ভালো চায় না। তাই ৩০ শতাংশ কোটা ফিরিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কাজে লাগান।

এর আগে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের জন্য আবেদন করেছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৩তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এবং মন্ত্রণালয়কে সুপারিশ করা হলে মন্ত্রণালয় সেটি বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছিল।

পরবর্তীতে সমালোচনার মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ ‌‘বঙ্গবন্ধু বিচ’ এবং কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close