কাল ২৯ ফেব্রুয়ারি, দিনটি ৪ বছর অন্তর কেন আসে?

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

যে বছরে একটা অতিরিক্ত দিন থাকে তাকে সাধারণত আমরা লিপ ইয়ার বলে থাকি। ২০২৪ এমন একটি লিপ ইয়ার অর্থাৎ অতিরিক্ত এক দিনের বছর। প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন যুক্ত হয় ফলে লিপ ইয়ারে ৩৬৬ দিনে বছর হয়। বছরের অতিরিক্ত এই দিনটিকে ঘিরে আগ্রহ রয়েছে অনেকের। নানান প্রশ্নের উদ্ভব ঘটে অনেকের মনে। কীভাবে হয় লিপ ইয়ার, এর ইতিহাস কী, ফেব্রুয়ারিতেই কেন? 

কিভাবে লিপ ইয়ার হয়
সৌরজগতে শৃঙ্খলা আনার জন্যই এ অতিরিক্ত দিনটার উদ্ভব। এক বছরে পৃথিবী সূর্যের চারপাশে একটা সম্পূর্ণ কক্ষপথ ঘুরে আসতে কিন্তু ঠিক পুরোপুরি ৩৬৫ দিন লাগে না। বরং সব মিলে সময়টা ৩৬৫.২৪২২ দিনের মতো। ফলে প্রতি বছর আসলে এক দিনের চার ভাগের প্রায় এক ভাগ সময় যোগ হয়। যা প্রতি চার বছরে একটা বাড়তি দিন যোগ করে। যেই বছরটাকে ১০০ দিয়ে ভাগ করা যায় কিন্তু আবার ৪০০ দিয়ে করা যায় না, সেটা লিপ ইয়ার নয়। সে কারণেই গ্রেগরিয়ান পঞ্জিকাবর্ষ অনুযায়ী আমরা ২০০০ সালে লিপ ইয়ার পেয়েছি, ১৬০০ সালে লিপ ইয়ার ছিল, কিন্তু আবার ১৭০০, ১৮০০ ও ১৯০০ লিপ ইয়ার নয়। 

ফেব্রুয়ারিতেই কেন এই অতিরিক্ত দিন যোগ হয়?
বছরে ১২ মাস থাকলেও শুধু ফেব্রুয়ারি মাসেই কেন এ অতিরিক্ত দিনটি যোগ করা হয় এ বিষয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গণিতের এমিরিটাস অধ্যাপক ইয়ান স্টুয়ার্ট বলেন, রোমান সম্রাট সিজার অগাস্টাসের ব্যক্তিগত ইচ্ছের কাছে বলি হয়েছে ফেব্রুয়ারি। জুলিয়াস সিজারের অধীনে কিন্তু ফেব্রুয়ারি ৩০ দিনের মাস ছিল। কিন্তু সিজার অগাস্টাস যখন সম্রাট হন, তখন তিনি তার নিজের নামাঙ্কিত মাস অগাস্ট ২৯ দিনের হওয়ায় খানিকটা বিরক্ত হন। কারণ তার আগের সম্রাট জুলিয়াসের নামাঙ্কিত মাস – জুলাই – ছিল ৩১ দিনের। তিনি তখন অগাস্টে আরো দুই দিন যুক্ত করে জুলাইয়ের সমান করেন, আর বেচারা ফেব্রুয়ারিকে সেই দুই দিন হারাতে হয়।

দিনটিকে স্মরণীয় করে রাখতে যা করতে পারেন
দিনটিতে নিজের লক্ষ্য নিয়ে ভাবতে পারেন। বন্ধুরা মিলে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসর্গ করতে পারেন। নতুন কিছু শিখতে পারেন। এছাড়া লিপ ইয়ার ছুটি নেওয়ার কথাও ভাবতে পারেন। কাছাকাছি শহরে একটি দিনের ট্রিপ আয়োজন করতে পারেন, বন্ধু, পরিবার, প্রিয়জনকে নিয়ে ভালো কোথাও কোয়ালিটি টাইম পাস করতে পারেন।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬