সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

অপচয় বন্ধ করতে রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকাটা গরীবদের দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অফিসের সময়সূচিও নির্ধারণ করা হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কারও এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকলে খাদ্য কিনে গরীবদের মধ্যে বিতরণ করতে পারে। এর মূল বার্তা হচ্ছে অপচয় যেন না করি। লোক দেখানো কার্যক্রমে যেন নিজেদের নিবেদিত না করি। খাদ্য ও অর্থের অপচয় হলে ধর্মীয় দিক থেকে কোনও যৌক্তিকতা থাকে না।

সচিব জানান, রমজানে সরকারি-আধা সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা বিরতি থাকবে। ব্যাংক ও আদালত নিজ নিজ অফিস সময় নিজের মতো করে ঠিক করবে।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬