বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা জরুরি: প্রধানমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

ভারতীয় বিমানবাহিনীর প্রধানকে তিনি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করেছে। এখানে নতুন মানবসম্পদ তৈরি হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীকে স্মার্ট বাংলাদেশে স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়া করার উদ্যোগ নিয়েছে ভারত।’ বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞ…
  • ০৭ মার্চ ২০২৬
যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
  • ০৭ মার্চ ২০২৬
সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
  • ০৭ মার্চ ২০২৬
ফুটপাতের দোকানের চাপে অনিরাপদ সড়কে প্রাণটাই হারালেন বাবা ও …
  • ০৭ মার্চ ২০২৬
জার্মানির ১০ জনের ৬ জনই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা…
  • ০৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রা…
  • ০৭ মার্চ ২০২৬