শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন © টিডিসি ফটো

রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হয়ে গেল রোটারি ইউথ লিডারশিপের আয়োজনে ৩ দিনব্যাপী ‘রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড’। পূর্বাচলের কাল্ব রিসোর্টে ২৭ জানুয়ারি শুরু হয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলে ২৯ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় মূলত বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের উন্নয়নের লক্ষ্যে। এতে অংশগ্রহণ নেয় ১৩ থেকে ২৯ বছর বয়সী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগত অতিথিরা ক্যারিয়ার গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩ দিনের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্বাচন ও উন্নয়ন বিষয়ে অতিথি ও মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনেছেন। এছাড়াও তারা ইয়োগা, মেডিটেশন ও ডিবেটসহ বিভিন্ন রকমের খেলায়ও অংশগ্রহণ করেন।

৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইউথ লিডারশিপের ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফুজ্জামান নান্নু। আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির ইভেন্ট চেয়ার কলিন পেট্রা, ইভেন্ট কো-অর্ডিনেটর শ্রাবণী সরকার, ইভেন্ট সেক্রেটারি সানথিয়া চৌধুরী এবং ঢাকা মহানগর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট শাকিলা আক্তার মিমি প্রমুখ।

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence