২ ঘণ্টা পর আবারও সচল মেট্রোরেল

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া মেট্রোরেল অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পার আবারও সচল হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে সিগন্যাল সমস্যা কারণে চলাচলে বিঘ্ন ঘটে পরবর্তীতে বিকেল সাড়ে চারটার দিকে আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানিয়েছিলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস আবার চালু করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে যান্ত্রিক ত্রুটিতে চলাচল বন্ধ হওয়ায় মেট্রোর ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। এ বিষয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, প্রায় ২ ঘণ্টার মতো আটকে আছি। সড়কের পর মেট্রোতেও মিলল জ্যামের অনুভূতি।

সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
এনসিপি নেতার আত্মহত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬