ইজতেমার আখেরি মোনাজাত আজ

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ইজতেমার আখেরি মোনাজাত আজ

ইজতেমার আখেরি মোনাজাত আজ © ফাইল ছবি

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির-আসগারের মধ্যদিয়ে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার।

আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমেদের।

তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোধরা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। 

শীত-বৃষ্টিসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা এলাকায় লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে। শিল্প নগরী টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আজ আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের স্রোত অব্যাহত থাকবে টঙ্গীমুখো।

ইতিমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে হাজার হাজার মুসল্লি নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে ময়দানে প্রবেশের রাস্তাগুলোতে পলিথিন সিট ও কাপড়ের শামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close