ইজতেমা বাসে মুসল্লি সেজে মাদককারবারী, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
আটক মাদককারবারি

আটক মাদককারবারি © সংগৃহীত

কুড়িগ্রামে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে ছেড়ে যাওয়া একটি রিজার্ভ বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় আঙুর হোসেন (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার। এর আগে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার রির্জাভ বাসে মুসল্লি সেজে মাদক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ওই বাসের মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের মাদক কারবারি আঙুর হোসেনকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইসতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের একটি টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ট্যাগ: আটক
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close