৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতে বাড়বে তাপমাত্রা

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM

দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকায়ও বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারও (১ ফেব্রুয়ারি) পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। খুলনায় রেকর্ড করা হয়েছে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত। ঢাকা বিভাগের গোপালগঞ্জে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য জানায়নি আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর কুয়াশার বিষয়ে জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহণ যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close