বিজিবির নতুন মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী

৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ মঙ্গলবার(৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান ডিজি মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হলো।

এই সেনা কর্মকর্তা চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। গতবছরের জানুয়ারি মাসে নাজমুল হাসান বিজিবি প্রধানের দায়িত্ব পান।

ট্যাগ: বিজিবি
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close