সংসদে হাজির মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

৩০ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

© ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গণে উত্তেজনার পারদ উঠে। নির্বাচনের পরে সহযোগিতার বার্তা দেয় যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

এদিকে প্রথম অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
 
সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র এমপি

দ্বাদশ সংসদে সবচেয়ে আলোচিত হচ্ছেন স্বতন্ত্র এমপিরা। নতুন নজির বা প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক মোট ৬২ জন স্বতন্ত্র এমপি সংসদে অবস্থান করবেন। দেশের সংসদীয় ইতিহাসে এবারই এমন অবস্থা দেখা যাবে। 

নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে দ্বিতীয় স্থানে থাকা জাতীয় পার্টির তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ৬গুণ বেশি, এমন রেকর্ডও এবারই প্রথম।
  
এদিকে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে রোববার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে প্রাণবন্ত সংসদ উপহার দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন সংসদ সদস্যদের সংবিধান এবং কার্যপ্রণালীবিধিসহ অন্যান্য বিষয়ে ভালোমতো পড়াশোনারও আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের চেয়ে স্বতন্ত্র এমপিরা বেশি সক্রিয় থাকলে সংসদের ভালো হবে। কারণ অনেক সময় বাধ্যবাধকতার কারণে দলীয় এমপিরা অনেক কাজ করতে পারেন না। সেখানে স্বতন্ত্র এমপিদের ভালো করার সুযোগ রয়েছে। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence