চাল-তেল-চিনি-খেজুরের শুল্ক হার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক © ফাইল ছবি

পবিত্র রমজানকে সামনে রেখে চার পণ্যে শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো ভোজ্য তেল, খেজুর, চিনি ও চাল। আজ সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টি প্রধানমন্ত্রী বেশ গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। দ্রব্যমূল্য যেন রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

কী পরিমাণ শুল্ক হ্রাস হবে—এমন প্রশ্নে সচিব বলেন, বিষটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পর্যালোচনা করে দেখবে।

বৈঠকে প্রধানমন্ত্রী পণ্যের দাম যাতে কোনোভাবেই না বাড়ে সেটা কঠোরভাবে নজরদারি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

মজুতদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজানের পণ্য আমদানি করতে ডলার সংকট এবং এলসির সমস্যা যেন না হয় সেটিও দেখতে হবে।

সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬