কুড়িগ্রামে স্কুল বন্ধের ঘোষণা

১৮ জানুয়ারি ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার

কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার © ফাইল ছবি

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ ঘোষণা করা হলেও প্রাথমিকের ক্লাস চলমান রয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন শিশু শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনায় বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে বিদ্যালয় বন্ধ করা যাবে। তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন বলেন, রাজারহাট আবহাওয়া অধিদপ্তরে লোক পাঠানো হয়েছে। ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে।

 

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্চিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence