দেশের ৬ স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, কোন জেলায় কত

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© প্রতীকী ছবি

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দারবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আরও ৫ জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বাকি জায়গাগুলোর মধ্যে রয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলায় ৯ দশমিক ৮ সেলসিয়াস, সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ সেলসিয়াস, চট্টগ্রামের সীতাকুন্ডে ৯ দমমিক ৫ সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ দমমিক ৮ সেলসিয়াস এবং বরিশালে ৯ দশমিক ৭ সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। 

পূর্বাভাসে আরও বলেছে, রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাপ্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিট। সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ এর জবাব দেবে ইরানের ‘ফা…
  • ২২ অক্টোবর ২০২৬
রডের বদলে বাঁশ দেওয়া মানুষগুলোই সমাজের ফুটফুটে.....
  • ২২ অক্টোবর ২০২৬
মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০…
  • ২২ অক্টোবর ২০২৬
‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে’—এআই ছবি দে…
  • ২২ অক্টোবর ২০২৬
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, যে নির্দেশনা দিল শিক্ষা…
  • ২২ অক্টোবর ২০২৬