যে কারণে গ্রেফতারি পরোয়ানার পরও জামিন পেলেন ইভ্যালির রাসেল–শামীমা

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন জামিন পেয়েছেন। বাদী পক্ষের সাথে আপস হওয়ায় তাদের জামিন মেলে। 

চেক প্রতারণার অভিযোগে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ঢাকার আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তানভীর হাসান নামের এক গ্রাহক। মামলায় রাসেল ও শামীমাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গত সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ বুধবার রাসেল ও শামীমার জামিন মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাদেকুর রহমান। 

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি ইভ্যালির রাসেল ও শামীমার সঙ্গে বাদীর আপস হয়েছে। তাই মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। আপসের শর্তে আদালত রাসেল ও শামীমার জামিন মঞ্জুর করেছেন। 

গ্রাহক তানভীর হাসান তাঁর মামলায় অভিযোগ করেন যে একটি মোটরসাইকেল কেনার জন্য তিনি ইভ্যালিকে ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। গত ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।

ট্যাগ: ইভ্যালি
টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ এর জবাব দেবে ইরানের ‘ফা…
  • ২২ অক্টোবর ২০২৬
রডের বদলে বাঁশ দেওয়া মানুষগুলোই সমাজের ফুটফুটে.....
  • ২২ অক্টোবর ২০২৬
মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০…
  • ২২ অক্টোবর ২০২৬
‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে’—এআই ছবি দে…
  • ২২ অক্টোবর ২০২৬
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, যে নির্দেশনা দিল শিক্ষা…
  • ২২ অক্টোবর ২০২৬